Main Menu

বিশ্বনাথে পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বিশ্বনাথ-লামাকাজি সড়ক, রামপাশা-সিংগেরকাছ বাজার সড়কে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয় পরিবহন ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রথম দিনেই চরম বিপাকে পড়েন দুই উপজেলার সাধারণ যাত্রীরা।

খানাখন্দে ভরপুর হওয়ায় এ সড়কগুলো অনির্দিষ্টকালের জন্যে বাস-মাইক্রোবাস-অটোরিকসা (সিএনজি) চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে প্রবাসী অধ্যুষিত এলাকায় সকল ধরনের যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দুই উপজেলার যাত্রীদের পুহাতে হয় চরম দূর্ভোগ।

রাতেই পরিবহণ শ্রমিকদের সঙ্গে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা পরিবহণ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিবহণ ধর্ম প্রত্যাহারের আহবান জানান। ফলে সড়ক সংস্কারের আশ্বাসে আজ শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা। ফলে সকাল ৬টা থেকে ওই সড়কগুলো দিয়ে যাত্রীবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, সংশ্লিষ্ট বিভাগ সড়কগুলো মেরামত করে দেয়ার আশ্বাসে একদিন ধর্মঘট পালনের পর শুক্রবার সকাল ৬টায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সড়ক সংস্কার কাজ শুরু করা না হলে পুনরায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed