ভোলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন
বৈশাখী নিউজ ডেস্ক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি (বর্ডার গর্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া হেলিকপ্টারযোগে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করেছেন সেথানে।
পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ফেসবুকে মহানবী (সা.) ও বিবি ফাতেমাকে নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর মন্তব্যের’ অভিযোগে শনিবার সন্ধ্যায় পুলিশ বিপ্লব চন্দ্র নামে এক যুবককে আটক করে। এ ঘটনায় ‘অবমাননাকর বক্তব্যের’ প্রতিবাদে রোববার সকাল ১১টার দিকে কয়েক হাজার মুসল্লি বোরহানউদ্দিন উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
তারা জানায়, এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়। নিহত চারজনের মরদেহ ভোলা সদর হাসপাতালে রয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed