সিলেটে প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ২২টি পদ শূন্য
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন সিলেটে অবস্থিত কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জনবল সংকটে ভোগছে। ৩৩ জন কর্মকর্তা-কর্মচারীর স্থলে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১ জন। এর মধ্যে উপ মহাপরিদর্শক একজন, দুই জন শ্রম পরিদর্শক, ৩ জন কর্মচারী ও ৫ জন পিয়ন।
অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সেজন্য সিলেট জেলায় তাদের কার্যক্রম পরিচালনায় কিছুটা ব্যাঘাত ঘটছে। এতে সরকারের ভিশন ও মিশন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
অধিদপ্তরের লিখিত এক পত্রে জানা গেছে, বিভিন্ন সরকারি দপ্তর, মালিক সংগঠন ও শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করে সমন্বয়ের মাধ্যমে ভিশন-মিশন বাস্তবায়নে তৎপর থাকলেও এ দপ্তরের শূন্য পদে কবে নাগাদ প্রয়োজনীয় জনবল নিয়োগ পাবে তা কেউ বলতে পারছেন না।
অধিদপ্তর সূত্র জানায়, প্রতি মঙ্গলবার দুপুরে গণশোনানির আয়োজন করা হয়। অন্যান্য দিনে যে কোন সেবা প্রত্যাশির শোনানি গ্রহণ, মজুরী পওনা সংক্রান্ত বিষয়ে যে কোন সংক্ষুব্ধ শ্রমিক সরাসরি সাক্ষাতে লিখিত অভিযোগ দাখিল অথবা শ্রমিক হেল্প লাইন ১৬৩৫৭ টুল ফ্রি ফোন নাম্বারে অভিযোগ জানাতে পারেন। অভিযোগগুলো রেজিস্ট্রারে সংরক্ষণ সহ গুরুত্ব সহকারে তা আমলে নিয়ে নিষ্পত্তি করা হয়।
একজন শ্রমিক গণমাধ্যমকে বলেন, তিনি কিছুদিন আগে ঐ দপ্তরে একটি অভিযোগ দিয়েছিলেন কিন্তু সেটিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। কিছু কাজ যা লোক দেখানো বলে তিনি মনে করেন।
শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী পরিদর্শন দ্বারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি, পেশাগত স্বাস্থ্য ও সেফটি নিশ্চিতকরণ, বিভিন্ন খাতে ঘোষিত ন্যুনতম মজুরী বাস্তবায়ন করা এবং শিশু শ্রম নিরসনে দপ্তরটি কাজ করলেও আইনী দুর্বলতার কারণে শক্ত অবস্থানে যেতে পারছে না।
অনেক ক্ষেত্রে আইন প্রয়োগ করলেও কিছু কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান বাধা দিয়ে আক্রমন করে ফেলে।
সিলেটের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা সিলেট নগরীতে কল-কারখানা প্রতিষ্ঠান আইন প্রয়োগ করতে গিয়ে ব্যবসায়ীদের হামলার সম্মুখীন হন বলে জানান। এতে তার ব্যবহৃত সরকারি গাড়িটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, প্রতি সপ্তাহে প্রতিটি দোকান, বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান দেড় দিন বন্ধ থাকার কথা থাকলেও শুক্রবার ব্যতিত শনিবারের অর্ধদিন কেউ মানছে না। শনিবার সিলেটে পুরো দিবসই ব্যবসায়ীরা ব্যবসা করেন। এতে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের নির্ধারিত কর্মঘন্টা এবং ছুটিসহ অভার টাইমের মজুরী দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে।
সিলেটের উপ-মহাপরিদর্শক তপন বিকাশ তঞ্চঙ্গ্যা এর কাছে জানতে চাইলে বলেন, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ২২টি পদ শূন্য রয়েছে। উক্ত শূন্যপদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। নিয়োগের চাহিদা পত্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকার আইন রয়েছে। এরপর খোলা রাখার কোন বিধান নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এগিয়ে এলে আইনের বাস্তবায়ন সম্ভব হবে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed