নীলফামারীতে ৫দিন ব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা শেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের সনদ প্রদান করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম, নিউজ নেটওয়ার্কের সিনিয়র কো-অর্ডিনেটর রেজাউল করিম ও বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফে-ারস্ ফোরামের সভাপতি সরোয়ার মানিক বক্তৃতা করেন।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় নিউজ নেটওয়ার্ক এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার যৌথ আয়োজনে গত ১২ অক্টোবর এ প্রশিক্ষন শুরু হয়।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed