রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রাশিদা খানম তাকে স্বাগত জানান। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী।
জয়নাল আবেদীন জানান, সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং ভারত সফর সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। দুটি সফর সম্পর্কে পৃথক দুটি প্রতিবেদন এসময় রাষ্ট্রপতির কাছে দেন প্রধানমন্ত্রী। ‘ভ্যাকসিন হিরো’ এবং ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’সন্মাননা পাওয়ায় এ সময় শেখ হাসিনাকে অভিবন্দন জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্র ও সরকার প্রধান এসময় পারস্পরিক স্বাস্থ্যের খোঁজ খবর নেন বলেও জানান প্রেস সচিব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
Related News
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসনRead More
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More



Comments are Closed