সিলেটে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কর্তৃক কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সহকারী শিক্ষকের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকের ১০গ্রেডের দাবীতে সিলেটে ৩য় দিনের কর্মবিরতি পালন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সারা দেশের ন্যায় সিলেটের প্রতিটি বিদ্যালয়ে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহুত ৩য় দিনের মতো কর্মসূচি পালন করায় প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিলেট জেলা সিনিয়র সদস্য মো. শহীদুজ্জামান এবং জেলা প্রতিনিধি প্রতাপ কুমার চক্রবর্তী সিলেট জেলার প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দ ও সকল শিক্ষকবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা জানান। এছাড়া আগামীকালের পূর্ণ দিবস কর্মসূচী পালনের জন্য জেলার সকল শিক্ষকদের প্রতি আহবান জানান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সিলেট জেলা প্রতিনিধি প্রমথেশ দত্ত বলেন, আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি না। সরকারী চাকুরী আচরণ-বিধি লঙ্ঘন করছি না। আমাদের মর্যাদা রক্ষার জন্য বিধি মোতাবেক দাবী জানিয়ে যাচ্ছি। আগামীকাল বৃহস্পতিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালনের জন্য জেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান জানাচ্ছি। তিনি বলেন, আমরা দীর্ঘ ৬ বছর যাবত সহকারী শিক্ষকের ১১তম গ্রেডের বিষয়ে সরকারের নিকট বিভিন্নভাবে দাবী জানিয়ে আসছি। আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে বৈষম্য নিরসনের কথা উল্লেখ রয়েছে। নির্বাচনের পূর্বে প্রত্যেক শিক্ষককে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি দিয়ে ভয়েস কল দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের প্রাণের দাবী মেনে নেওয়া হচ্ছে না। আমরা বাধ্য হয়েছি ককর্মবিরতিতে যেতে। আগামীকাল পূর্ণ দিবস পালন করার পরও দাবী মেনে না নিলে ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের মাধমে আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। আমরা মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট থেকে ঘোষণা পেলে কর্মসূচী প্রত্যাহার করে নিব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed