১৫টি ট্রাকের বিরুদ্ধে সিসিকের মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ফুটপাত দখল মুক্ত করতে ফের অভিযান চালিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর ক্বিন ব্রিজের নিচ, শারদা হলের সামন, তোপখানা রোড, কোর্ট পয়েন্ট ও জিন্দাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সিসিকের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ অভিযান চালান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
নগরীর ক্বিন ব্রীজের নিচ থেকে শুরু হওয়া অভিযানে বেশ কয়েকটি চটপটি ভ্যান ও ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান জব্দ করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের সদস্যরা মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন। এসময় তোপখানা রাস্তার উপর রং পার্কিং করে ট্রাক রাখায় অন্তত ১৫টি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের ও ট্রাকগুলো জব্দ করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার এলাকায় অভিযান চালান। এসময় সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা বেশ কয়েকটি ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গনমাধ্যমকর্মীদের জানান, “ফুটপাতে জনসাধারণের চলাচলে হকারদের জন্য বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আদালত ও সিটি কর্পোরেশন থেকে হকারদের উচ্ছেদে বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আইন মানছেন না। যার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে।”
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed