Main Menu

সিলেটে ৬দিন ধরে গৃহবধূ নিখোঁজ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গত ১ অক্টোবর মঙ্গলবার এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জয়শ্রী দেবনাথ (২৫) মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা গ্রামের উত্তম দেবনাথ এর স্ত্রী। এ ব্যাপারে নিখোঁজ মহিলার স্বামী উত্তম দেবনাথ গত ২ অক্টোবর বুধবার রাজনগর থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ৭১।

জিডি সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর মঙ্গলবার সিলেট সরকারি মহিলা কলেজ থেকে সার্টিফিকেট উত্তোলনের উদ্দেশ্যে বেলা সাড়ে ১১টার দিকে রাজনগর থেকে সিলেটগামী বাসে উঠে জয়শ্রী। দুপুর ১টার দিকে জয়শ্রী মোবাইল ফোনে তার বোনকে জানায় বাস শহরে প্রবেশ করছে, কিছুক্ষণ পরে সে তার পিতার সিলেট নগরীর কাজীটুলাস্থ বাসায় যাবে। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছেন না।

Manual3 Ad Code

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো ও মেজেন্ট রংঙের শাড়ী। তার উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল লম্বাকার, গায়ের রং শ্যামলা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

Manual4 Ad Code

তার সন্ধান পেলে ০১৭১৯ ২৮৬৮৫৮ (স্বামী), ০১৭১২ ২৭৭৫৫১ (পিতা) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোঁজ জয়শ্রীর স্বামী উত্তম দেবনাথ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code