ডায়রিয়ায় আক্রান্ত দরগাহ মাদ্রাসার শতাধিক ছাত্র
বৈশাখী নিউজ ডেস্ক: ডায়রিয়ায় আক্রান্ত সিলেট নগরীর জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (র.) মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বেশীরভাগই সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ডায়রিয়ায় আক্রান্ত দরগাহ মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি ফারুক আহমেদ জানান, গত ২দিন যাবত তাদের মাদ্রাসার ছাত্ররা অসুস্থতাবোধ করলে তাদের কেউ কেউ মাদ্রাসা থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়। বাকী ছাত্ররা মাদ্রাসায় থাকলে তারা হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে দরগাহ মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা অনুুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দরগাহ মাদ্রাসার মুহতমিম (প্রিন্সিপাল) মাওলানা মুহিবুল হক গাছবাড়ি জানান, মাদ্রাসার দারুচ্ছুন্নাহ ছাত্রাবাসের শতাধিক শিক্ষার্থীকে উইমেন্স মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হযেছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। পানির লাইন থেকে ছাত্রদের কোন সমস্যা হল কি না তা তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা: হিমাংশু জানান, তাদের হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত দরগাহ মাদ্রাসার বেশ কিছু ছাত্র ভর্তি রয়েছে। এর বাইরে তাদের হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত সাধারণ রোগীও রয়েছে বলে তিনি জানান।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম জানান, উইমেন্স মেডিকেল কলেজে ডায়রিয়ায় আক্রান্ত কিছু রোগী ভর্তির তথ্য তাদেরকে জানানো হয়েছে।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed