ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক আটক
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের মোগলাবাজারের দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষক মো. খালেদ আহমদ (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। শিক্ষক খালেদ মোগলাবাজার থানার চিছরাকান্দি এলাকার মো. জমির আলীর ছেলে।
এঘটনায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোগলাবাজার থানায় একটি মামলা (নং-০৭) দায়ের করেন একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রিয়াজ উদ্দিন। অভিযুক্ত শিক্ষক খালেদ আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছায়ফুল আহমদ চৌধুরীর বিদায় উপলক্ষ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার হলরুমে একটি বিদায় সংবর্ধণার আয়োজন করে। উক্ত অনুষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী বাড়ীতে যাওয়ার জন্য হল রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকেন। এসময় একই প্রতিষ্ঠানের জুনিয়র শিক্ষক মো. খালেদ আহমদ তাকে সিঁড়িতে একা পেয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং ষষ্ঠ শ্রেণীর ক্লাস রুমের সামনে নিয়ে যান। ওই স্থানের আশপাশে কোন লোকজন না থাকায় ছাত্রীকে জোরপূর্বক শ্রেণীকক্ষের ভিতরে নিয়ে যান তিনি। এসময় ছাত্রীর শরীরের বিভিন্ন ষ্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করেন। এর আগেও এই শিক্ষক একই প্রতিষ্ঠানের নবম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যৌন হয়রানী করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed