সুনামগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ শহরের সার্কিট হাউসের সামনে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত জমিরুল হক (৬৫) বিশ্বম্ভরপুর উপজেলার বিশ্বম্ভরপুর গ্রামের মৃত আব্দুস ছত্তারের ছেলে।
শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে মালবাহী ট্রাকটি সুনামগঞ্জ শহর থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সাকির্ট হাউসের সামনে ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ট্রাকটি পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More



Comments are Closed