Main Menu

নদী থেকে ‘দা’ তুলতে গিয়ে কিশোর নিখোঁজ

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে এক স্কুল ছাত্র নিখোঁজ রয়েছে।

জানা যায়, শমশেরনগর চা বাগানের বড় লাইন শ্রমিক বস্তির চা শ্রমিক আছিয়া মাদ্রাজীর ছেলে লক্ষি নারায়ন মাদ্রাজি (১৬) ভান্ডারী উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী ও বড় ভাই উজ্জ্বল মাদ্রাজি ধলাই চা বাগানে মামা সত্য নারায়ন মাষ্টারের বাড়ীতে থেকে লেখা পড়া করছিল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় দুই ভাই মিলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকা থেকে কলমি ঘাস কাটছিল। এক পর্যায়ে লক্ষি মাদ্রাজির হাত থেকে ঘাস কাটার দা’টি নদীতে পড়ে যায়। লক্ষির বড় ভাই ইজ্জ্বল মাদ্রাজি জানান, হাত থেকে পড়ে যাওয়া দা’টি নদী থেকে তুলতে গিয়ে পানির নিচে ডুবে যায় সে।

পরে স্থানীয় লোকজন পানিতে নেমে তাকে উদ্ধার করতে না পেরে বিষয়টি কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বাহিনীকে অবহিত করা হয়। বেলা আড়াইটায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে লক্ষী নারায়ণকে উদ্ধার করতে পারেনি।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প কুমার কানু এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষী নারায়ণবে উদ্ধার করতে এখন ডুবুরির সহায়তা চাওয়া হবে।

Share





Related News

Comments are Closed