বঙ্গোপসাগরে ডুবে গেল ২ জাহাজ
বৈশাখী নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে সিমেন্টের ক্লিংকারবাহী এমভি টিটু-১৯ ও এমভি টিটু-১৮ নামে দুটি জাহাজ ডুবে গেছে।
বুধবার দুপুরের দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার অদূরে ঠেঙ্গারচরে এ ঘটনা ঘটে বলে নৌবাহিনী ও বিআইডব্লিউটিএ জানিয়েছে।
এ ঘটনায় ১০ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। বাকিদের উদ্ধার কাজ চলছে। নৌবাহিনীর জাহাজ দুর্জয়, শৈবাল, সুরভী ও সোয়াডস উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।
বিআইডব্লিউটিএ চট্টগ্রামের উপ-পরিচালক মো. সেলিম জানান, কুতুবদিয়ার কাছাকাছি গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ক্লিংকারবোঝাই হয়ে জাহাজ দুটি নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ যাচ্ছিল।
সাগর উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ে একটি জাহাজের তলা ফেটে যায় এবং অপর একটি জাহাজের হ্যাজ ভেঙ্গে পড়ে। পরে জাহাজ দুটি ঠেঙ্গার চর এলাকায় ডুবে যায়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed