Main Menu

জৈন্তাপুরে নিজপাট ইউপির উপ-নির্বাচন স্বগিত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট।

গত ১০ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী এই আদেশ প্রদান করেন।

Manual3 Ad Code

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন উপ-সচিব তার পদ শূন্য ঘোষণা করেন। মঞ্জুর এলাহী সম্রাট এই বিষয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। হাইকোর্ট মঞ্জুর এলাহী সম্রাটের রিট গ্রহণ করে রুল জারি করেন।

Manual8 Ad Code

ইতোমধ্যে নির্বাচন কমিশন নিজপাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেছে। তফশীল অনুযায়ী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে সম্রাট নির্বাচনের স্থগিতাদেশ চেয়ে আরেকটি আবেদন করলে হাইকোর্ট দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত রাখার আদেশ দেন।

Manual4 Ad Code

এদিকে মঞ্জুর এলাহী সম্রাটের আইনজীবী মোঃ মোশতাক আহমদ জানান, গত বৃহস্পতিবার আদেশের সত্যায়িত কপি সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন স্থগিত না করলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে।

রিট আবেদনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, সিলেটের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার উপ-সচিব, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জৈন্তাপুরকে বিবাদী করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code