Main Menu

জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

Manual2 Ad Code

মাসুদ আহমদ গোটারগ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য ছোটবেলা থেকেই মাসুদ মানসিকভাবে অসুস্থ ছিল।

Manual8 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মাছ ধরতে যায় মাসুদ। মাছ ধরে বাড়িতে ফিরে সেগুলো পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। পরে সে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code