Main Menu

ওসমানীনগরে গাড়ির ধাক্কায় ঝরলো ব্যবসায়ীর প্রাণ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আহমদ আলী (২০) নামে এক লাকড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Manual8 Ad Code

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আহমদ আলী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মহি মাওরা গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তাজপুর বাজারে লাকড়ির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

জানা যায়, বুধবার সকালে আহমদ আলী তাজপুর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান দুর্ঘটনায় আহমদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক গাড়িটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code