জেদ্দার পথে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
বৈশাখী নিউজ ডেস্ক: ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ফ্লাইট বিজি-৩০০১ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, সকালে হজ কার্যক্রম উদ্বোধন করেন ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
দুই প্রতিমন্ত্রী হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যাত্রীদের বিদায় জানান।
জানা যায়, আনুমানিক ৭ ঘণ্টা উড়ে সৌদি আরবে পৌঁছাবেন হজ যাত্রীরা। বৃহস্পতিবার পাঁচটি ফ্লাইট হজ যাত্রীদের সৌদি আরবে নিয়ে যাবে। সকাল ১১টা ১৫ মিনিটে বিজি-৩১০১, বিকাল ৩টা ১৫ মিনিটে বিজি-৩২০১, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিজি-৩৩০১, রাত ৮টা ১৫ মিনিটে বিজি-০০৩৫ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ থেকে এবছর প্রায় এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। বাকিরা যাবেন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসে।
দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৬৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ যাত্রী পরিবহনে বিমান নিজস্ব ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহার করছে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed