রাজধানীতে মসজিদের ভেতর খাদেমের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে একটি মসজিদ থেকে হানিফ (৪৫) নামে এক খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার পুলিশ আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদ থেকে তার লাশ উদ্ধার করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদের খাদেমসহ চারজন একসঙ্গে থাকতেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, রাতে বস্তা উদ্ধারের সংবাদ পেয়ে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে হানিফ নামে মসজিদের খাদেমের লাশ উদ্ধার করা হয়। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed