১২ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব-১১) সদস্যরা। আটককৃতের নাম মাওলানা মো. আল আমিন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে মাহমুদপুর পাকার মাথা এলাকার ‘বায়তুল হুদা মাদরাসা’ থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, লম্পট এই মাদরাসাশিক্ষক ‘বায়তুল হুদা মাদরাসা’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ছিলেন।
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন (পিপিএম) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই মাদরাসার দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ১২ জন ছাত্রী ওই শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আটকের সময় তার মোবাইল ও অফিসের কম্পিউটার থেকে প্রচুর পর্নো ভিডিও জব্দ করা হয়।
পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানোনো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক আরিফুল ইসলামকে গত ২৮ জুন গ্রেফতার করেছে র্যাব-১১। জিজ্ঞাসাবাদে ছাত্রীদের আপত্তিকর ছবি তুলে তাদেরকে যৌন সম্পর্ক গড়ায় বাধ্য করা হতো বলে স্বীকার করেন ওই শিক্ষক।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed