Main Menu

বিশ্বনাথে বাঘ আটক, বন বিভাগে হস্তান্তর

Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১ ফুট উচ্চতা ও ৪ ফুট লম্বা একটি মেছো বাঘ আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের হারুন মিয়া নামে এক ব্যক্তি ওই মেছো বাঘকে আটক করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বাঘ আটকের পর স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনের মাধ্যমে গ্রামবাসি বাঘটি বনবিভাগে হস্তান্তর করেন।

Manual1 Ad Code

গোয়াহরি গ্রামের ইকবাল হোসেন জানান, গ্রামের হারুণ মিয়ার মুরগির ফার্মে প্রতিরাতে বাঘ হানা দেয় এবং হাঁস, মুরগি খেয়ে চলে যায়। বাঘের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে হারুণ মিয়া মঙ্গলবার রাতে ফাঁদ পেতে বাঘ আটক করেন।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code