Main Menu

কমলগঞ্জে খামারে মাছের পোনা অবমুক্ত

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বেকারত্ব দূরীকরণ ও মৎস্য উৎপাদনের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মৎস্যজীবি সমিতির লিজকৃত একটি খামারে ২শ’ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের তিলকপুর পুকুরে এসব মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।

Manual2 Ad Code

জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প, মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এর আওতায় কমলগঞ্জ উপজেলার ২০১৮-২০১৯ অর্থ বছরে পুণ:খননকৃত তিলকপুর পুকুরে মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. ইমদাদুল হক।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্ল্যার সভাপতিত্বে মৎস্যজীবিদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো. মেন্দি মিয়া। অনুষ্ঠানে ২০০ কেজি কার্প জাতীয় মাছের পোনা ও ২ মে.টন মাছের খাবার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, মাছ আমিষের চাহিদা পূরণ করে। মানুষের শরীর গঠনে মাছ খাওয়া অতি প্রয়োজন। কথায় বলে আমরা ভাতে-মাছে বাঙালি। মাছ আমাদের সবার প্রিয় খাদ্য। স্বল্প ব্যয়ে মাছ চাষ করে অধিক আয় করা সম্ভব। মৎস্য চাষ করে সাবলম্বী হতে হলে সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code