Main Menu

সাংবাদিক সাকী ও সুবর্ণার বাসায় হামলা, আহত ৪

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চ্যানেল আই, রেডিও টুডে ও দৈনিক শেয়ার বীজের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী ও সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার সুবর্ণা হামিদের বাসভবনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে কামরুল, কামাল ও মামুনের নেতৃত্বে একদল জুয়াড়ি।

বুধবার বেলা দুইটার দিকে নগরের গোয়াইটুলা এলাকায় তাঁদের বাসভবনে এ হামলা চালানো হয়। এতে সাংবাদিক সুবর্ণাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

Manual8 Ad Code

এর আগে বেলা পৌণে দুইটার দিকে এয়ারপোর্ট থানার পুলিশ গোয়াইটুলা এলাকায় জুয়াড়িদের ধরতে অভিযানে যায়। কিন্তু জুয়াড়িদের না পেয়ে তারা ফিরে আসে। এরপরই জুয়াড়িরা সাকী-সুবর্ণার বাসভবনে হামলা চালায়। হামলায় সাংবাদিক সুবর্ণা হামিদ, তাঁর মা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও জেলা মহিলা লীগের যুগ্ম সম্পাদক জাহানারা খানম মিলন, খালা রাজিয়া খানম দোলন (৫০) এবং ছেলে শাহরিয়ার শিশির (১৪) আহত হন। এদের মধ্যে শাহরিয়ার গালে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জুয়াড়িরা ভেবেছিল ওই সাংবাদিকের পরিবার জুয়াড়িদের বিষয়টি পুলিশকে অবহিত করেছে। কিন্তু সেটি ছিল না। আসলে পুলিশ অন্য এক সূত্রের মাধ্যমে জুয়াড়িদের তথ্য পেয়েছে। পুলিশের অভিযানের পরপরই জুয়াড়িরা ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের বাসায় হামলা চালিয়েছে।

সাংবাদিক সাদিকুর রহমান সাকী জানান, এ ঘটনায় তিনি একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Manual5 Ad Code

সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী’র বাসায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলায় সাকীর স্ত্রী দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার সুবর্ণা হামিদ ও তার ছেলে, শ্বাশুড়িসহ পরিবারের চার সদস্য আহত হয়েছেন। ন্যাক্কারজনক এ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত অপরাধী। তাদের নেতৃত্বে দীর্ঘদিন থেকে ওই এলাকায় শিলং তীর জুয়া চলে আসছে। পুলিশ তাদের আসরে হানা দেয়ায় ক্ষিপ্ত হয়ে জুয়াড়িরা সাংবাদিক পরিবারে হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এমন দৃষ্টতাপূর্ণ আচরণ কেবল দু:খজনকই নয়, ক্ষমার অযোগ্য।

সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে।

ইমজার নিন্দা

Manual2 Ad Code

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর পাঠাগার সম্পাদক ও চ্যানেল আই সিলেটের ক্যামেরাপার্সন সুবর্না হামিদ ও তার পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইলিকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন- ইমজা, সিলেট।

ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ এক বিবৃতিতে বলেন,সাংবাদিক সুবর্ণা হামিদের বাসায় গিয়ে তার ও তার পরিবারের সদস্যদের উপর হামলা বর্বরোচিত ঘটনা। এমন হামলা প্রমাণ করে সাংবাদিকরা আজ নিরাপত্তাহীন।

হামলাকারী কামাল,কামরুল মামুনসহ কয়েকজন এলাকার চিহিৃত জুয়াড়ী হিসেবে পরিচিত। তারা শিলং তীর খেলা নামক জুয়া আসর পরিচালিত করতো। অবৈধ জুয়ার আসর বসানো সহ নানা অপরাধমুলক কর্মকান্ডে তারা জড়িত রয়েছে।

বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দ এ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান।

Manual4 Ad Code

বুধবার বিকেলে চ্যানেল আই’র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির স্ত্রী ভিডিও জার্নালিস্ট সুবর্ণা হামিদের বাসায় গিয়ে তার ও তার পরিবারের সদস্যদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় তাদের প্রতিবেশী চিহিৃত জুয়াড়ী কামাল, কামরুল, মামুনসহ বেশ কয়েকজন।

হামলার সুবর্ণার ছেলে শাহরিয়ারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code