জৈন্তাপুরে পাহাড় কাটার দায়ে মহিলাকে জরিমানা
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পাহাড় ও টিলা কর্তন কারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর ১২টায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউপির শিকারখা গ্রামের মরহুম শাহেদ আলীর বাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল (ভারপ্রাপ্ত)।
এ সময় সাথে ছিলেন বন ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক সানোয়ার হোসেন, জৈন্তাপুর মডেল থানার এএসআই মনিরুল ইসলামের নেতৃত্ব একদল পুলিশ ফোর্স। মোবাইল কোর্ট পরিচালনার সময় চতুর আব্দুল মুতলিব বাড়ী থেকে কৌশলে পালিয়ে যায়।
অপরদিকে আব্দুল মুতলিবের বোন পাহাড় কাটার কথা স্বীকার করেলে প্রাথমিকভাবে মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিষ্টেট বিশ্বজিৎ কুমার পাল ৪০ হাজার টাকা জরিমানা করে মিনারা বেগমকে সতর্ক করে পাহাড় ও টিলা কর্তন না করার কড়া নির্দেশ জারী করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্টেট বিশ্বজিৎ কুমার পাল বলেন- গোপন সংবাদের ভিত্তিত্বে পাহাড় কর্তনের বিষয়টি জানতে পারি এবং তাৎক্ষনিক ভাবে বন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রাথমিক ভাবে পাহাড় কাটার অপরাধ স্বীকার করায় ৪০ হাজার টাকা জরিমান করি। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অচিরেই উপজেলার অন্য স্থানে অভিযান পরিচালনা করা হবে। পাহাড় কর্তনকারী যতবড় শক্তিশালী হউক না কেন তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed