জকিগঞ্জে তরুণীকে ধর্ষণ করল চাচাতো ভাই
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চাচাতো বোনকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় সোমবার রাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের পলাশপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে হাসান আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাকে হাজির করলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
এ ঘটনার নির্যাতিতা তরুণী বাদী হয়ে সোমবার রাতে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, সোমবার দুপুরে বাড়ীতে লোকজন না থাকায় চাচাতো ভাই ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে অসহায় এই তরুণীকে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, গ্রেপ্তার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।
Related News
ওসমানীনগরে ভাসুরের লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই ভাইয়ের মারামারির সময় ভাসুরেরRead More
জকিগঞ্জে একাধিক স্থানে নদীভাঙন, হুমকিতে নদীতীরবর্তী জনপদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখেRead More



Comments are Closed