বৃহস্পতিবার রথযাত্রা মহোৎসব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সুপ্রাচীন ঐতিহ্য, সনাতন ধর্মাবলম্বীদের গৌড়ীয় সম্প্রদায়ের অন্যতম প্রধান অনুষ্ঠান রথযাত্রা মহোৎসব বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেট নগরীর চৌদ্দটি মনিপুরী পাড়ায় এ উৎসব পালনের প্রস্তুতি চলছে।
আগামী বৃহস্পতিবারের রথযাত্রার নয় দিনের মাথায় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে ১১ জুলাই। এর মধ্যে একাংশ ১২ জুলাই উল্টো রথযাত্রা উৎসব উদযাপন করবে বলে জানা গেছে।
এ উপলক্ষ্যে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে সিলেট নগরীর সনাতন ধর্মাবলম্বীদের ও গৌড়ীয় সম্প্রদায়ের সকলকে উৎসবে অংশগ্রহণ করে উৎসব সফলের অনুরোধ জানানো হয়েছে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed