গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, ক্ষমতাসীন সরকার জনগণের ভোটে নয়, বন্দুকের জোরে গদি দখল করেছে। তাই তারা একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। সরকার একদিকে কতিপয় স্বার্থান্বেসীদের স্বার্থ রক্ষায় গণবিরোধী কাল্পনিক বাজেট পেশের মাধ্যমে জনগণের ঘাড়ে করের বোঝা চাপিয়ে দিয়েছে। অপরদিকে অযৌক্তিকভাবে গ্যাসের অবিশ্বাস্য মূল্য বৃদ্ধি করেছে। এর ফলে সর্বত্র উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। সমাজ জীবনে চরম অস্থিরতা নেমে আসবে। সরকারের জনবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে রুখে দাড়াতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ব্যাতিত জনতার মুক্তির আর কোন পথ খোলা নেই।
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে নগরীর রেজিষ্ঠারী মাঠ থেকে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিলটি নগরীর কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন থেকে আটকে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী সাজা প্রদান করেছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে রাজনীতি থেকে দুরে রাখার সুগভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সকল ষড়যন্ত্র নস্যাত করে দিতে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গ্যাসের মূল্য বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলে সরকারকে বাধ্য করা হবে।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা সহ-সভাপতি এ.কে.এম তারেক কালাম, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed