ওসমানীনগরে বিআরটিসি বাস চাপায় বৃদ্ধা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে বিআরটিসির বাস চাপায় আমিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম নামক এলাকায় আমিনা বেগম রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আমিনা বেগম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুনই ইমামবাড়ী গ্রামের মৃত জাবেদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘ দিন থেকে সিলেটের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণ গ্রামের গফুর মেম্বারের কলোনিতে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার আমেনা বেগম উপজেলার গোয়ালাবাজার ব্রাহ্মণ গ্রাম এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আমেনা বেগম মারা যান। এ ঘটনায় পুলিশ বিআরটিসি বাসটিকে শেরপুর থেকে আটক করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আল মামুন বাস চাপায় মহিলা নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed