সিলেট ক্যাবল সিস্টেমকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অমান্য করে টিভি চ্যানেল সম্প্রচারের অভিযোগে সিলেট ক্যাবল সিস্টেম (এসসিএস) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুলাই) বিকাল ৫ টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজায় অবস্থিত এসসিএস কার্যালয়ে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেলসমূহ সম্প্রচারের তারিখ (date of on air) থেকে ক্রমানুযায়ী সম্প্রচার না করায় এসসিএস ক্যাবলসকে উক্ত আইনের ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক ও লাইসেন্স পরিদর্শক এবং এসএমপি পুলিশ ফোর্স উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed