কমলগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর দাবীতে কর্মবিরতি পালন করেছে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
সোমবার দিনব্যাপী পৌরসভার প্রধান ফটকের সামনে কমলগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচি চলাকালিন সময়ে সকল নাগরিক সেবা প্রদান হতে বিরত থাকেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কমলগঞ্জ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কয়ছরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ বেলাল চৌধুরী, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নী মুহিত, আনছার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, আফজাল মিয়া, রফিকুল ইসলাম রুহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান করতে হবে এবং পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদান করতে হবে। রাষ্ট্রীয় কোষাগার হতে অন্যান্য সুবিধা দিতে হবে। এ সময় তাদের দাবী আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।
প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
০১ জুলাই ২০১৯
মোবাইল : ০১৭১১৫৭৩৭৯০
Related News
বড়লেখা সীমান্তে ভারতীয় নাগরিক আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশের ভেতর থেকে এক ভারতীয় নাগরিককে আটকRead More
মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহনRead More



Comments are Closed