গোয়াইনঘাটে দু’টি অবৈধ স’মিল উচ্ছেদ
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় দু’টি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে প্রশাসন। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকার পরও অবৈধ স’মিল দু’টি ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
এমতাবস্থায় সোমবার (১জুলাই) দুপুর ১২টায় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ ২টি সমিল উচ্ছেদ করা হয়।
বন বিভাগকে ম্যানেজ করেই স্থানীয় ঠাকুরবাড়ী গ্রামের মঈন উদ্দিনের ছেলে রেহান উদ্দিন ও একই গ্রামের সিদ্দেক মিয়ার ছেলে দলই মিয়া অবৈধ স’মিল দু’টি চালানোর অভিযোগ রয়েছে।
অভিযানকালে থানা পুলিশ সদস্য ও বিট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে পরিদর্শনকালে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, অবৈধভাবে চলে আসা স’মিলের দুটির ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় জাফলং বনবিট কর্মকর্তা আব্দুল খালিকের সাথে বখরা চুক্তির মাধ্যমে স’মিলের মালিকরা অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকার বিভিন্ন স্থানে গাছপালা উজাড় করে একটি চক্র এসব সমিলে কাঠ তৈরি করে পাচার করে আসছিল।
প্রশাসনে অভিযোগ দায়েরের পর এই অভিযান চালানো হয় এবং অবৈধ ২টি স’মিল উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, অবৈধভাবে চলে আসা ২টি স’মিল উচ্ছেদ করা হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed