সিলেটে ২০টি গরুসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ২০টি গরু উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে দুই গরু ছিনতাইকারীকে। জব্দ করা হয়েছে গরুভর্তি ট্রাকটিও।
সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে নগরীর মিরাবাজার এলাকার দাদাপীর (রহ.) মাজারের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকৃত গরুসহ ছিনতাইকরীদের আটক করা হয় বলে সোমবার (১জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলার সাহাপুরের মৃত আবুল কাশেমের ছেলে, বর্তমানে সিলেট সদর উপজেলার মইয়ারচর এলাকার বাসিন্দা মুরাদ হোসেন (৩৫) ও কোম্পানীগঞ্জ উপজেলার দলেরগাঁও এলাকার মৃত মাওলানা আব্দুল হাই’র ছেলে শাহীন আহমদ (৩১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed