মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স!
বৈশাখী নিউজ ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেনা যাবে না মোটরসাইকেল। দেশে মোটরসাইকেল কেনা-বেচার ক্ষেত্রে নতুন এই নিয়ম চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)। এ সংক্রান্ত গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানভাবে মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকত হবে।
পৃথিবীর বিভিন্ন দেশে মোটরসাইকেল কিনতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রতিবেশি দেশ ভারতেও এই নিয়ম চালু রয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed