Main Menu

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাড়ারাই গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে তানজিনা বেগম (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে কাড়ারাই গ্রামের আব্দুল হেকিমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ জুন) দুপুর ১টায় আব্দুল হেকিমের বসত ঘরে হতে বাংলা ঘরে বিদ্যুৎ সংযোগের লাইনে ভেজা কাপড় আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় তানজিনা। সাথে সাথে তাকে ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

পরে তানজিনা বেগমের পিতা আব্দুল হেকিম বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের পুলিশ পরির্দশক মো. আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed