Main Menu

সিলেটে লন্ডন টাওয়ারের সমস্যার সমাধান

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপে নগরীর মিরাবাজারস্থ লন্ডন টাওয়ারের বাসিন্দাদের সমস্যার সমাধান হয়েছে। দীর্ঘদিনের এই সমস্যা সমস্যান হওয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী ও ১৮ নংওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল­ুর রহমান উজ্জলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লন্ডন টাওয়ারের বাসিন্দারা।

সমস্যার সমাধান ও লন্ডন টাওয়ার ফ্লাট মালিক ওয়েল ফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন কল্পে শনিবার (২৯ জুন) কাউন্সিলর এবিএম জিল্লুর রহমানের কার্যালয়ে এক সভা কাউন্সিলরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় সর্বসম্মতি ক্রমে আবু হেনা চৌধুরী সেলিমকে সভাপতি, সৈয়দ আবদুর রহমান জুয়েল, সৈয়দ আহমদ কবিরকে সহসভাপতি, মো. তানজিমুল ইসলামকে সেক্রেটারি, মো. সামছুজ্জামান কোরেশিকে জয়েন্ট সেক্রেটারি, ফারজানা সুলতানা তান্নিকে কোষাধ্যক্ষ করে লন্ডন টাওয়ার ফ্লাট মালিক ওয়েলফেয়ার এসোসিয়েশন কমিটি ২ বছরের জন্য গঠন করা হয়। এই কমিটি লন্ডন টাওয়ারের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এই জন্য কতিপয় সিদ্ধান্তও নেওয়া হয়।

কমিটির সিদ্ধান্ত এখন থেকে টাওয়ারের যাবতীয় কার্যত্রম এই কমিটি পরিচালনা করবে। দুই জন নিরাপত্তা কর্মী নিয়োগেরও সিদ্ধান্ত হয়। টাওয়ারে বসবাসরত বাসিন্দাদের সুবিধা ও অসুবিধা দেখা শোনার জন্য একজন কেয়ারটেকার নিয়োগ করা হবে। জরুরি ভিত্তিতে পানি, লিফট ও অন্যান্য যাবতীয় সার্ভিস মেরামত কাজের জন্য ফ্লাট মালিকরা আগামী ৫ জুলাইয়ের মধ্যে কোষাধ্যক্ষর কাছে ৩২ হাজার টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। যারা প্রাথমিক ফান্ড ১০ হাজার টাকা পরিশোধ করেননি তাদের টাকা ৫ জুলাইয়ের মধ্যে পরিশোধ করার অনুরোধ করা হয়। ফ্লাটের পার্কিং এরিয়ায় গাড়ি রাখার জায়গা চিহ্নিত করা। ফ্লাটের গ্যাস ও বিদ্যুতের কাগজপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। যেহেতু ওই দুাট খাত পৃথক করা হবে। এর আগে ফ্লাট মালিকগণ প্রতিমাসে গ্যাস ও বিদ্যুতের বিল লিটন বিল্ডার্সের কাছে পরিশোধ করেছেন। এই অবস্থায় লিটন বিল্ডার্স যদি কোনো বিল বকেয়া রেখে থাকে তবে তা পরিশোধের জন্য এসোসিয়েশনের মাধ্যমে তাদেরকে জানানো হবে। লন্ডন টাওয়ার এসোসিয়েশনের ব্যাংক হিসাব খোলা হবে। ফ্লাট মালিক এসোসিয়েশনের পরিচালনা পর্ষদের নামের তালিকার একটি বোর্ড ফ্লাটের নিচ তলায় স্থাপন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code