দরগাহ মাজারের ‘লাকড়ি তোড়া’ উৎসব আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হযরত শাহজালাল (র.) এর লাকড়ী তোড়া উৎসব আজ রোববার (২৬ শাওয়াল) অনুষ্ঠিত হবে। প্রতি বছর উৎসব উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে হাজারো ভক্ত-আশেকান জড়ো হয়ে লাকড়ী তোড়া উৎসবে অংশ নেন।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় ৭শ’ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হয়। সুফি সাধক হযরত শাহজালাল (রহ)-এর স্মৃতি বিজড়িত এ উৎসব হিজরী বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়।
এ উৎসব উপলক্ষ্যে এদিন সকাল হতে হযরত শাহজালাল (র,) এর ভক্তবৃন্দ ও আশেকানরা মিছিল সহকারে দরগাহ প্রাঙ্গনে সমবেত হন। এখানে যোহরের নামাজ আদায় করে জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে হাজার হাজার শাহজালাল ভক্তের বর্ণাঢ্য মিছিল লাক্কাতোড়া চা বাগানের নির্দিষ্ট পাহাড়ের দিকে ছুটে যাবেন। সেখানে মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হবে। পরে সেখান থেকে সংগ্রহ করা হয় লাকড়ি। সেই লাকড়ি কাঁধে নিয়ে পুনরায় মিছিল নিয়ে দরগা প্রাঙ্গনে ফিরে আসবেন। যা এ উৎসবের ২১ দিন পর অনুষ্ঠিতব্য হযরত শাহজালাল (রহ)-এর বার্ষিক উরশ শরীফের শিরনী রান্নায় ব্যবহার করা হয়।
উক্ত উরুস শরীফে ও সিলেট বিজয় দিবসে ভক্ত ও আশেকানগণ শান্তিপর্য়ে ও আদবের সহিত যোগদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে কম্পিউটারের দোকানে আগুন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মীরবক্সটুলার একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে।Read More
এমসি কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ অনুষ্ঠিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’Read More



Comments are Closed