স্ত্রী-ছেলের সঙ্গে কথা বললেন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা উন্নতির দিকে। তিনি আজ স্ত্রী রওশন এরশাদ ও ছেলে সাধ এরশাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তবে তিনি শারীরিকভাবে এখনো অনেক দুর্বল বলে জানা গেছে।
শুক্রবার (২৮জুন) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখে এবং সিএমএইচের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে আলাপ করে দলের নেতাকর্মীদের এ কথা জানান রওশন এরশাদ। এ সময় তাদের ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ তার সঙ্গে ছিলেন।
এরশাদকে দেখার পর সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশর এরশাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে বলেন, ‘শারীরিক অবস্থার উন্নতির এ ধারাবাহিকতা বজায় থাকলে জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
Related News
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনাRead More
গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুইটি থানা ও দুইটি পৌরসভাRead More



Comments are Closed