গোলাপগঞ্জে গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে মাধবী রাণী দাশ (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত মাধবী রাণী দাশ ওই এলাকার রতন চন্দ্র দাসের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী বলে জানা গেছে।
পুলিশ জানায়, নিহত মাধবী রাণী দাশ ওই দিন বিকেলে নিজ ঘরের ভিমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজান রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক আলামতে এটি আত্মহনন বলে ধারণা করা হচ্ছে। মাধবী রানী দাশ মানসিক রোগী বলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহনন না হত্যা।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed