Main Menu

বালাগঞ্জে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে ইভজিটিংয়ের দায়ে রুমেল মিয়া তালুকদার নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালাগঞ্জের তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং’র দায়ে ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস।

কারাদণ্ডপ্রাপ্ত যুবক রুমেল মিয়া তালুকদার বালাগঞ্জ সদর ইউনিয়নের সিরিয়া গ্রামের মৃত আব্দুল গফুর তালুকদারের ছেলে।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed