দ্রুতগতির ভাসমান ট্রেন আনছে চীন
প্রযুক্তি ডেস্ক : উড়োজাহাজের চেয়েও দ্রুতগতির ভাসমান ট্রেন চালু করতে যাচ্ছে চীন। চুম্বক নিয়ন্ত্রিত এই ম্যাগলেভ ট্রেন ঘণ্টায় ৬শ কিলোমিটারের বেশি গতিতে চলবে।
ম্যাগলেভ (ম্যাগনেট লেভিয়েশন) প্রযুক্তিতে শক্তিশালী তড়িৎচৌম্বক ব্যবহার করা হয়েছে যা এই ট্রেনকে বাতাসে ভাসমান রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
চাকা এবং রেলপথের ঘর্ষণজনিত সমস্যা এড়িয়ে এবং শব্দ ও কম্পনহীনভাবে ম্যাগলেভ ট্রেন গতানুগতিক ট্রেনের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে উইফোরাম ডট ওআরজি জানিয়েছে।
চীনে ইতোমধ্যেই পৃথিবীর মধ্যে দ্রুতগামী বাণিজ্যিক ম্যাগলেভ সেবা চালু রয়েছে। ২০০৩ সাল থেকে সাংহাই ম্যাগলেভ ঘণ্টায় ৪৩১ কিলোমিটার বেগে যাত্রী আনা-নেয়ার কাজ করছে।
সিআরআরসি’র সহায়ক প্রতিষ্ঠান কুইংদাও সিফাংয়ের উপ-প্রধান প্রকৌশলী দিং সানসান বলেন, বেইজিং থেকে সাংহাই যাওয়া-আসায় উড়োজাহাজেই চার থেকে সাড়ে ঘণ্টা সময় লাগে।
তিনি বলেন, প্রস্তুতিসহ ট্রেনে এই পথে যাওয়া-আসায় সময় লাগে সাড়ে পাঁচঘণ্টা। কিন্তু ম্যাগলেভে এই পথে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টা।
কুইংদাও শহরে নির্মিত এই ট্রেন যাত্রী বহনের কাজে আনার আগে ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।
Related News
টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, মাথায় চুল ফেরাল বৈদ্যুতিক চিরুনি
প্রযুক্তি ডেস্ক: টাক পড়া বা চুল ঝরে যাওয়ার সমস্যার সমাধানে নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেনRead More
ইনস্টাগ্রামে রিলস দেখেই আয়ের সুযোগ, যেভাবে করবেন আবেদন
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেই আয় করার সুযোগ দিচ্ছে ভারতের একটিRead More



Comments are Closed