মৌলভীবাজারের নতুন ডিসি নাজিয়া শিরিন
মৌলভীবাজার প্রতিনিধি: কর্মস্থলে যোগ দিয়েছেন মৌলভীবাজার নতুন জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিন।
মৌলভীবাজার জেলায় প্রথম নারী জেলা প্রশাসক তিনি।
বৃহস্পতিবার (২৭জুন) দুপুর থেকে তিনি তার নতুন কর্মস্থলে দাপ্তরিক কাজ শুরু করেন। এর আগে তিনি নীলফামারি জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০তম বিসিএস।
আর মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম জননিরাপত্তা বিভাগের উপ-সচিব হিসেবে মন্ত্রনালয়ে যোগদানের জন্য মৌলভীবাজার ছাড়েন।
মৌলভীবাজার নতুন ডিসি নাজিয়া শিরিন মোবাইল ফোনে বিকেল সাড়ে ৫টায় নিজেই এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার মৌলভীবাজার জেলায় অবস্থান করেছি। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দায়িত্বভার গ্রহন করে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছি। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed