বিশ্বনাথে ডাকাত-পুলিশ গুলাগুলি, ৫ পুলিশ আহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় থানার এএসআই পরিমল চন্দ্র শীলসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় গুলিবিদ্ধ অবস্থায় আকুল মিয়া (২৮) নামের এক ডাকাতকে আটক করা হয়। এছাড়া ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজ, ১টি বড় সাবল, ৩টি ছোট সাবল, ১টি কোমড়ের বেল্ট ব্যাগ ও ২টি ব্যাগও জব্দ করা হয়।
আটক আকুল মিয়া উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
আহত পুলিশ সদস্যরা হলেন- বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্ম্মা, এএসআই পরিমল চন্দ্র শীল, জামাল খান, কনস্টেবল আব্দুল হক ও আবুল কালাম। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এএসআই পরিমল চন্দ্র শীল’র অবস্থা গুরুত্বর বলে জানা গেছে।
পুলিশ জানায়- মঙ্গলবার দিবাগত রাতে ১০/১২ জনের একটি ডাকাতদল লামাকাজী ইউনিয়নের একটি হিন্দু বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সংবাদটি জানতে পেরে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দোলাল আকন্দ’র নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। রাত ১টা ১৫মিনিটে স্থানীয় খাজাঞ্চী ইউনিয়নের কুড়িখলা গ্রামের মসজিদের পার্শ্ববর্তী ব্রিজের কাছে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে ডাকাতদল। আত্নরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় ডাকাতদলের সাথে পুলিশের ২৪/২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। গুলাগুলিতে এলাকার সাধারণ মানুষের মাঝে বিরাজ করে আতংক। গুলি ছুড়তে ছুড়তে একপর্যায়ে ডাকাতদল পালাতে থাকলে ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজ, ১টি বড় সাবল, ৩টি ছোট সাবল, ১টি কোমড়ের বেল্ট ব্যাগ ও ২টি ব্যাগ সহ ডাকাত আকুল মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় ডাকাত দলের গুলিতে আহত হন থানা পুলিশের ৫ সদস্য।
সিলেট জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা মোঃ আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত দলকে ঘেরাও করে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পরে পুলিশও পাল্টা গুলি চালালে আকুল মিয়ার পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশের ৫ সদস্যও আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃত আকুল মিয়া একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও হত্যা সহ ৮টি মামলার রয়েছে বলেও জানান তিনি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed