রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েতপাড়া ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৬ জুন) সকালে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রতিদিনের মতো বিউটি আক্তার কুট্টি চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন।
সকালে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed