বিশ্বনাথে ৫ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের নতুন বাজারস্থ সবজি হাটের ছোরাব আলীর দোকানঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাম্মণবাড়িয়া জেলার নাছির নগর থানার চান্দেরপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে ফারুক আহমদ (৩৫), নরসিংদী জেলার রামপুরা থানার রামপুরা গ্রামের মৃত আবদুল গণির ছেলে মোঃ শহীদুল্লাহ (৪০), বিশ্বনাথ থানার রাজনগর গ্রামের আবুল কালামের ছেলে জুয়েল আহমদ (২২), একই থানার হরিকলস গ্রামের মৃত আছলম আলীর ছেলে আখতার আলী (৪০), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মখুরাপাড়া গ্রামের মৃত আবদুল সমেতের ছেলে সবুজ মিয়া (৫০)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই আফতাবউজ্জামান রিগ্যান ও এএসআই সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জোয়ার আস্তনায় অভিযান চালায়। এসময় ৫ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের কাছ থেকে জোয়া খেলার তাস ও নগদ ১২৫০ টাকা উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরে করেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed