বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে মকদ্দুছ আলী (৫০) নামের এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎমানপুর গ্রামের মৃত লালই মিয়ার পুত্র।
মঙ্গলবার (২৫ জুন) সকালে এ ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- মঙ্গলবার সকাল ৯টায় সৎমানপুর গ্রামের নিহত মকদ্দুছ আলীর পুত্র বদরুল ইসলাম সাগর (৫) ও তার প্রতিবেশী সেলিম মিয়ার পুত্র মাহিদা আক্তার মাহি (৬) খেলা করার সময় ব্যাট-বল নিয়ে ঝগড়া করে। শিশুদের এই ঝগড়াকে কেন্দ্র করে মকদ্দুছ আলীর ছোট ভাই মনসুর মিয়ার সাথে সেলিম মিয়ার কথা কাটাকাটির একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। তখন মকদ্দুছ আলী বসতঘর থেকে বের হয়ে মারামারির কারণ জানতে চাইলে সেলিম মিয়া ও তার পিতা ইর্শাদ আলী ক্ষিপ্ত হয়ে তাকেও (মকদ্দুছ) মারধর শুরু করেন। একপর্যায়ে মকদ্দুছ আলী সজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যান। মকদ্দুছ আলীকে তাৎক্ষণিক ওসমানীনগরের তাজপুর বাজার ও পরবর্তীতে সিলেট ওসমানী মেডিকেল কজেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ইর্শাদ আলী ও সেলিম মিয়া স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন- নিহতের শরীরে জখমের কোন চিহৃ পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
চাকরি সিলেটে, চার নার্স বসবাস করেন ইউরোপে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন সিনিয়র স্টাফ নার্স ও একজন মিডওয়াইফRead More
বিশ্বনাথে ছেলেসহ বিএনপি নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী ও তার ছেলেRead More



Comments are Closed