Main Menu

গোলাপগঞ্জে বাস-টেম্পু সংঘর্ষে চালক নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বাস-টেম্পুর সংঘর্ষে সাহেল আহমদ (২৫) নামে এক টেম্পু চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন টেম্পু চালকের সহকারী আলম আহমদ।

সোমবার দুপুর ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর এলাকার কদমতলীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাহেল আহমদ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে টেম্পু চালক তিব্বত কোম্পানির পণ্য নিয়ে গোলাপগঞ্জ থেকে সিলেটের দিকে রওয়ানা হন। এসময় সিলেট-জকিগঞ্জ সড়কের কদমতলীস্থ খাঁন কমপ্লেক্সে সামনে আসামাত্র পিছন দিক থেকে দ্রুতগ্রামী বাস (সিলেট-জ-১১-০১৮২) সজোরে ধাক্কা দিলে টেম্পু উল্টে যায়। এসময় টেম্পু চালক সাহেল আহমদ ও টেম্পু চালকের সহকারী আলম আহমদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানের কর্তব্যরত ডাক্তার টেম্পু চালক সাহেল আহমদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর বাস চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed