ঝুঁকিপূর্ণ রেলসেতু সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের নড়বড়ে ও পুরনো সব সেতু দ্রুত মেরামতের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষার আগেই সেতুগুলো দ্রুত সংস্কার করতে হবে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে দ্রুততার সঙ্গে কাজে নেমে পড়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারা ইমিডিয়েটলি সারাদেশের সকল সেতু সার্ভে করুন। যেগুলো নড়বড়ে, পুরনো সেগুলো তাড়াতাড়ি রিপেয়ারের ব্যবস্থা করুন। আসন্ন বর্ষার আগেই যেগুলো মেরামত করার সেগুলো অনতিবিলম্বে শেষ করুন। কারণ বর্ষা আরম্ভ হলে বৃষ্টি পড়বে এবং ভেঙে পড়ার প্রবণতা বাড়বে।’
উল্লেখ্য, গত রোববার মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা ঘটে। সে দুর্ঘটনায় চারজন নিহতসহ আহত হন শতাধিক যাত্রী। এর প্রেক্ষিতেই রেলওয়ে মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed