ছাত্রদলের কাউন্সিল ১৫ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: গণতান্ত্রিকভাবে ছাত্রদলের আগামী নেতৃত্ব নির্বাচন করার জন্য কাউন্সিল আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘আগামী ১৫ জুলাই ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওই দিন ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করা হবে।’
রবিবার (২৩ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলের কাউন্সিলের এই তারিখ ঘোষণা করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির সিনিয়র যুগ্মসচিব খায়রুল কবির খোকনকে প্রধান করে ছাত্রদলের কাউন্সিল উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে খায়রুল কবির খোকন বলেন, ‘ছাত্রদলের কাউন্সিলের ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ জুন। ভোটার তালিকার আপত্তি গ্রহণ ২৫ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৬ জুন। প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ২৭-২৮ জুন। মনোনয়নপত্র গ্রহণ ২৯-৩০ জুন। প্রার্থিতা যাচাই-বাছাই ১ থেকে ৩ জুলাই। প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ৪ জুলাই। প্রার্থীদের সম্পর্কে আপত্তি গ্রহণ ৫ জুলাই, আপত্তি নিষ্পত্তি ৬ জুলাই। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ৭ জুলাই।
এক প্রশ্নের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শুধু সরাসরি ভোট হবে। আর বিবাহিতরা কোনও ছাত্র নয়।’ তাদের প্রার্থী হওয়ার কোনও প্রশ্নই আসে না বলেও তিনি জানান।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed