সিলেটে ৭ দিনব্যাপী বইমেলা শুরু সোমবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ৭ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে সোমবার থেকে। নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সোমবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও উপ পরিচালক সুহিতা সুলতানা।
রবিবার বিকালে সিলেট জেলা প্রশাসনের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে এ মেলার ব্যবস্থাপনায় আছে সিলেট জেলা প্রশাসন এবং পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মেলায় ৫০টি প্রকাশনি অংশগ্রহণ করবে। এরমধ্যে ঢাকার ৪৪টি এবং সিলেটের ৬টি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও উপ পরিচালক সুহিতা সুলতানা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ড. শেখ মুসলিমা মুন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক, শ্যামল চন্দ্র পাল, সিলেট জেলা প্রশাসনের এনডিসি মো. হেলাল চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রেহানা আক্তার প্রমুখ।
এছাড়া মেলার অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১১টায় ‘মাদকের আগ্রাসন প্রতিরোধে পাঠাগার আন্দোলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল বক্তব্য রাখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দিন আহমদ। আলোচক হিসেবে থাকবেন- মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, লিডিং ইউনিভার্সিটি সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তাক আহমদ দীন ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি কামরুল হাসান শায়ক।
২৫ জুন মঙ্গলবার ‘মুক্তিযুদ্ধভিত্তিক বই : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে আলোচক হিসেবে থাকবেন- মুক্তিযুদ্ধ গবেষক মামুন সিদ্দিকী, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতির সহ-সভাপতি মিলন নাথ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ড. শেখ মুসলিমা মুন, মুক্তিযুদ্ধ গবেষক সুমনকুমার দাস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তপন কুমার পালিত।
মেলায় সিলেটের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেটের অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed