আ’লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র্যালি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে।
এ উপলক্ষে দুপুরে রেজিস্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।
যা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।
এদিকে সিলেট নগর ছাড়াও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দেশের অন্যতম প্রাচীন এই দলটি প্রতিটি গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed