Main Menu

দিল্লিতে মধ্যরাতে নারী সাংবাদিককে গুলি

মিডিয়া ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে এক নারী সাংবাদিককে গুলি করেছে মুখোশধারী দুষ্কৃতিকারীরা। ওই নারী সাংবাদিকের নাম মিতালি চন্দোলা।

শনিবার (২২ জুন) মধ্যরাতে পূর্ব দিল্লির অশোক নগরে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পুলিশ বলেছে, শনিবার রাতে পূর্ব দিল্লির এলাকা দিয়ে নিজের গাড়ি চালিয়ে নয়ডায় থেকে ফিরছিলেন ওই সাংবাদিক। এসময় হঠাৎই একটি গাড়ি তার গাড়িটিকে ওভারটেক করে। ওই গাড়িটির ভেতরে থাকা কয়েকজন মুখোশধারী গুলি ছুঁড়লে একটি গুলি এসে মিতালির হাতে লাগে।

আহত মিতালি জানান, গুলি চালানোর আগে গাড়ির সামনের কাঁচে ডিম ভাঙে দুষ্কৃতিরা।
এ ঘটনার পর দ্রুত উদ্ধার করে সাংবাদিক মিতালিকে পূর্ব দিল্লির ধর্মশালা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এদিকে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed